সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমে (ডিসিএএস) নতুন করে ‘ওভারসিজ অপারেশনস’ নামে একটি বিভাগ যুক্ত করা হয়েছে। এই বিভাগে ৭ জুলাই থেকে বিভিন্ন অভিযানে নিহত ও আহত সেনা সদস্যদের তথ্য রাখা হচ্ছে।
সিএনএন আরও জানিয়েছে, পেন্টাগনের নতুন এই তথ্যের সঙ্গে ‘অপারেশন এপিক ফিউরি’র হালনাগাদ পরিসংখ্যান মিলিয়ে দেখা যাচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন। উল্লেখ্য, গত সপ্তাহে সিএনএনের তথ্য অনুযায়ী আহতের সংখ্যা ছিল ৪৮২ জন। এর তুলনায় এবারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।





