হরমুজ প্রণালি নিয়ে জাপানি সমকক্ষের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বিদেশে এখন
0

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি খুলে দেয়ার প্রচেষ্টা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আরাঘচি তার জাপানি সমকক্ষকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা দূর করতে দুই পক্ষই সমন্বয় এবং যৌথ সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে।’

উল্লেখ্য, নিজেদের অপরিশোধিত তেল আমদানির ৯০ শতাংশের বেশি এই হরমুজ প্রণালির ওপর নির্ভর করে জাপান।

এএম