যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানা ক্রান্তীয় ঝড় লালার প্রভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাত ও ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগের ঝড়ো বাতাসে বহু ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওয়াইয়ের কিছু অংশে আকস্মিক বন্যা ও মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। সবশেষ খবর অনুযায়ী, ১ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
এছাড়াও, বিগ আইল্যান্ডে প্রায় একশো বাড়ি ভেসে গেছে। অন্যদিকে, ভয়াবহ ভূমিধসে চিলির আন্তোফাগাস্তা অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাস্তাঘাট ও ।অবকাঠামো ধসে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এছাড়াও, লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও ভারি বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।





