রাশিয়ার ড্রোন হামলায় একদিনে নিহত ২০ ইউক্রেন নাগরিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একটি ধ্বংসযজ্ঞের ছবি
বিদেশে এখন
0

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা একদিনে প্রাণ গেছে কমপক্ষে ২০ জনের। গতকাল (শুক্রবার, ২১ আগস্ট) মধ্যাঞ্চলের একটি শপিং মলেই হামলা চালিয়ে ১৬ জনকে হত্যা করে রুশ বাহিনী।

এ ঘটনায় আহত হয় প্রায় ১৩০ জন মানুষ। এ হামলাকে 'বর্বরতার নজিরবিহীন নিদর্শন' আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার নিজের শহর ক্রিভি রিহতেও এদিন হামলা চালায় রাশিয়া।

এছাড়া দক্ষিণে আরেকটি হামলায় নিহত হয় তিন শিশুসহ চারজন। একদিন আগেই রাজধানী কিয়েভে রুশ হামলায় নিহত হয় ১৭ জন। যুদ্ধের সাড়ে চার বছর পর, এ পর্যায়ে ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে রাশিয়া।

ইএ