সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে গভর্নর জানান, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেনীয় ড্রোন হামলায় ওই শহরের আটটি আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
নভোরসিয়স্ক শহরটিতে রাশিয়ার কৃষ্ণ সাগর বহরের একটি সামরিক ঘাঁটি রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নভোরসিয়স্কের পার্শ্ববর্তী রিসোর্ট শহর জেলেনঝিক এবং আনাপার দিকেও ড্রোন অগ্রসর হতে দেখা গেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনীয় বাহিনী ড্রোন ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা বাড়ছে।





