
ইউক্রেন শান্তি আলোচনার সম্ভাবনা ভণ্ডুল করছে ইউরোপ: জাতিসংঘে ল্যাভরভ
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার সম্ভাবনা ভেস্তে দিতে ইউরোপীয় দেশগুলো সবকিছুই করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ অভিযোগ করেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপের সঙ্গে সংঘাতের ইচ্ছা নেই; তবে ইউক্রেন নিয়ে ভাবছেন পুতিন
ইউরোপের কোনো দেশের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সামরিক সংঘাত বা যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের সঙ্গে পুনরায় শান্তি আলোচনার বিষয়ে মস্কো চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন; ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির ঘোষণা
নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে পৃথক বৈঠকের পর রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে তার দেশে রাশিয়া খুব শিগগির নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুতিনকে যুদ্ধ মিটিয়ে ফেলার পরামর্শ, জাতিসংঘে প্রবেশের মুখে বললেন ট্রাম্প
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি একটি বিশেষ বার্তা দেন তিনি। ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচিত ইউক্রেন যুদ্ধ ‘মিটিয়ে ফেলা’

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়; পশ্চিমাদের তীব্র সমালোচনা
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া দল রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্রায় পূর্ণাঙ্গ সরকারি ফল অনুযায়ী, দলটি ৫৮ শতাংশের বেশি ভোট পেয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার তিন-চতুর্থাংশের বেশি আসন পাওয়ার পথে রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মস্কোতে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত ২
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে ইউক্রেনের চালানো নজিরবিহীন ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই হামলায় মস্কোর প্রধান একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইউক্রেনকে দুষলেন পুতিন
চলমান সাড়ে চার বছরের যুদ্ধ অবসানে ইউক্রেন ইচ্ছা করে আলোচনা বাধাগ্রস্ত করছে এবং রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সামরিক-শিল্প কমিশনের বৈঠকে বক্তব্য দেয়ার সময় পুতিন এসব কথা বলেন।

রাশিয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের বিলে সাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই আইন পাসের ফলে ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর মার্কিন অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

দীর্ঘমেয়াদে বড় অর্থনৈতিক ঝুঁকিতে রাশিয়া, দাবি বিশ্লেষকদের
ইউক্রেনে টানা সাড়ে চার বছর ধরে সামরিক অভিযান চালাতে গিয়ে বিপুল বাজেট ঘাটতি ও অতিরিক্ত সামরিক ব্যয়ের মুখে পড়েছে রাশিয়ার অর্থনীতি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চড়া দামের কারণে মস্কো আপাতত পেমেন্ট ও যুদ্ধের খরচ সামাল দিতে পারলেও দীর্ঘমেয়াদে দেশটি বড় ধরনের কাঠামোগত ক্ষয়ের মুখোমুখি হচ্ছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।

প্যাট্রিয়ট ঘাটতিতে বিপাকে কিয়েভ; মহড়ার ক্ষেপণাস্ত্রে হামলা চালাচ্ছে মস্কো
ইউক্রেনে আকাশপথে হামলা জোরদার করতে আগে মহড়ায় ব্যবহৃত প্রশিক্ষণ ক্ষেপণাস্ত্রকে মূল হামলায় ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের হাতে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট থাকায় মস্কোর এই কৌশল কিয়েভকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল পাস কংগ্রেসে, স্বাক্ষরের অপেক্ষায় ট্রাম্প
ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি দ্বিদলীয় বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এ আইনের আওতায় রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা চীন ও ভারতের মতো দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধে অস্ত্রের সংকট; কম খরচের ক্ষেপণাস্ত্র তৈরিতে ঝুঁকছে ইউরোপ
ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রের দ্রুত ঘাটতি দেখা দেওয়ায় সামরিক কৌশলে বড় পরিবর্তন আনছে ইউরোপীয় দেশগুলো। ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে এখন কম খরচে দ্রুত তৈরিযোগ্য ও বড় সংখ্যার ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টর (হামলা প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্র) উৎপাদনের দিকে ঝুঁকছে মহাদেশটির দেশগুলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।