নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি
এখন জনপদে
1

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বুধবার, ৪ নভেম্বর) রাতে শহরের ১ নম্বর বাবুরাইল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারা কাল মেহেদী জানান , অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ১ নম্বর বাবুরাইলের একটি বসতঘরে তল্লাশি চালিয়ে মোজাম্মেল হক রাজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক রাজন (৩৯) মো. সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে। তিনি বাবুরাইল ঋষিবাড়ি সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এফএস