ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলছে না হরমুজ: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে চলাচলের বিষয়ে ওমানের রাজধানী মাসকটের সঙ্গে প্রত্যাশিত চুক্তি হলেও গুরুত্বপূর্ণ এ জলপথটি এখনই খুলে দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল জাজিরার।

আল-আরাবি আল-জাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, ওমানের রাজধানীতে অনুষ্ঠিতব্য পারস্য উপসাগরীয় দেশগুলোর বৈঠকে ইরান চুক্তিটির বিস্তারিত বিবরণ এবং নতুন পথের মানচিত্র অংশগ্রহণকারী দেশগুলোর কাছে তুলে ধরবে।

তবে তিনি জোর দিয়ে বলেন, ‘এ চুক্তির মানে কোনোভাবেই এটি নয় যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হচ্ছে। তেহরান এখনো আশা করে যে, ইসলামাবাদে স্বাক্ষরিত গত জুনের ৬০ দিনের সমঝোতা স্মারকের (এমওইউ) প্রতিশ্রুতিগুলো যুক্তরাষ্ট্র যথাযথভাবে মেনে চলবে।’

আব্বাস আরাঘচি আরও যোগ করেন, ‘ইরান মনে করে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার সম্পূর্ণ দায়ভার একমাত্র এ অঞ্চলের দেশগুলোরই।’ এদিকে, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক হামলার প্রতিবাদে শনিবারের এ বৈঠকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বাহরাইন।

এএইচ