
বড়দিনের আগাম আমেজে সেজেছে ইউরোপের বিভিন্ন শহর
ক্রিসমাস আসতে এখনও বাকি এক মাস। যদিও এরইমধ্যে ইউরোপজুড়ে শুরু হয়েছে উৎসব উদযাপনের প্রস্তুতি। জার্মানির রাজধানী, বার্লিন, ডর্টমুন্ডসহ বিভিন্ন শহর সেজেছে নতুন রূপে। করা হয়েছে চোখ ধাঁধাঁনো আলোকসজ্জা। জমজমাট ক্রিসমাস মার্কেট। এদিকে হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে এ বছরের ক্রিসমাস ট্রি গ্রহণ করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এছাড়া ক্রিসমাস ট্রি পৌঁছে গেছে পূণ্যভূমি ভ্যাটিকানেও।

এপস্টেইনকে কারাগারে হত্যার দাবি ফরেনসিক বিশেষজ্ঞদের
কারা হেফাজতে থাকা অবস্থায় বিতর্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে নতুন এক প্রতিবেদনে দাবি করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তবে নিউ ইয়র্ক সিটির প্রধান মেডিকেল পরীক্ষকের দপ্তর তাদের আগের সিদ্ধান্তেই অনড় থেকে বলেছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন এপস্টেইন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্তেজকে লড়ার আহ্বান ডেমোক্র্যাট সোশ্যালিস্টদের
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউ ইয়র্ক সিটি শাখা। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির গতিপ্রকৃতি কোন দিকে যাবে, এই পদক্ষেপকে তার একটি প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউ ইয়র্কে নির্মাণস্থলের পাশে ভবন ধসে নিহত ২, সাত শিশুসহ আহত ১৭
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি নির্মাণাধীন স্থানের পাশে তিনতলা একটি পুরোনো আবাসিক ভবন ধসে অন্তত দুজন নিহত এবং সাত শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেল চারটার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় বেডফোর্ড ও ফ্ল্যাটবুশ অ্যাভিনিউর সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউ ইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, ৬ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় চারজন বাসিন্দা ও তিনজন দমকলকর্মী আহত হয়েছেন। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি থেকে আটজন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

সাজা বাতিলের চেষ্টায় ট্রাম্প, বৃহস্পতিবার আপিল আদালতে যাচ্ছেন আইনজীবীরা
মুখ বন্ধ রাখতে গোপনে অর্থ দেয়ার (হাশ মানি) মামলায় হওয়া সাজা বাতিলের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচিত ওই রায়ের দুই বছর পর সাজা বাতিলের আবেদন নিয়ে বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আপিল আদালতে হাজির হচ্ছেন তার আইনজীবীরা।

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এক কিলোমিটার ‘যানবাহনমুক্ত’
বিপণিবিতান ও কেনাকাটার জন্য সুপরিচিত লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের প্রায় এক কিলোমিটার অংশ যানবাহনমুক্ত করা হয়েছে। যানজট কমিয়ে পথচারীবান্ধব করে তুলতেই নতুন এই উদ্যোগ। এছাড়া বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করে সড়কটিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। ২০২৭ সালের মধ্যে এখানে সবুজ উন্মুক্ত স্থান, শিল্পকলা, সংগীত আয়োজনসহ নানা ব্যবস্থা থাকবে।

প্রযুক্তি খাতে আয়ের তুলনায় খরচ বেশি; ওয়াল স্ট্রিটে শেয়ার বিক্রির ধস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগের বিপরীতে আশানুরূপ আয় না হওয়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল ও ই-কমার্স জায়ান্ট আমাজনের গত প্রান্তিকের হতাশাজনক আয়ের খবরের পর প্রযুক্তিভিত্তিক সূচক নাসড্যাকে বড় পতন ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্ষমতাচ্যুত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মার্কিন আদালতে, অস্বীকার করলেন অভিযোগ
যুক্তরাষ্ট্রের আদালতে রাজনৈতিক বিরোধীদের ওপর নির্যাতন ও ষড়যন্ত্রের নতুন মামলার মুখোমুখি হচ্ছেন ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের হাজির করার কথা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরাপত্তা সতর্কতার মুখে সংক্ষিপ্ত হচ্ছে নিউ ইয়র্ক সফর; ট্রাম্পের সঙ্গে বৈঠক হচ্ছে না নেতানিয়াহুর
সুনির্দিষ্ট নিরাপত্তা সতর্কতার মুখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কাটছাঁট করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি নিউ ইয়র্কে কোনো রাতযাপন করবেন না এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়েই কয়েক ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাবেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশের
টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতে জোর দিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এ বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জাতিসংঘে রাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় (নিউ ইয়র্ক সময় বিকেল ৫টা) বাংলায় ভাষণ দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর এ ভাষণকে বাংলাদেশের ইতিহাসের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন তিনি।