ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান: শাহবাজ শরীফ

পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ
বিদেশে এখন
0

জাতিসংঘে ইরান ও মধ্যপ্রাচ্য সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করবে পাকিস্তান। প্রতিবেশী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করতে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানান পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বাক্ষরিত হওয়া সমঝোতা স্মারকের বিষয়ে এখনো আশাবাদী পাকিস্তান। দুর্ভাগ্যবশত অপ্রত্যাশিত কিছু ঘটনায় দুই পক্ষের মধ্যে ফের অস্থিরতা দেখা দিয়েছে।’

পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা পাকিস্তান চালিয়ে যাচ্ছে বলেও জানান শেহবাজ শরীফ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কোনো বৈঠক হবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া এবং শান্তি প্রতিষ্ঠায় সব মিত্র দেশই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখছে।’

জেআর