আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী দালালদের ব্যাপারে সতর্ক করে মায়েদের সিজারের দিকে নিয়ে না যাওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সে লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হাড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অনান্য সামগ্রি বিতরণ শুরু করা হবে। সেইসাথে নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ঔষধ, মেশিন আনা হচ্ছে।’
আরও পড়ুন:
এদিকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে সকলকে এই ব্যাপারে সাবধান করেন মন্ত্রী। এসময় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাসকূপও খনন করে নাই।’
এছাড়া বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরের গ্যাসকূপ খনন করে জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের পরিকল্পনার কথাও জানান তিনি।
এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশানের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।




