ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু; বাস্তুচ্যুত দুই লাখের বেশি মানুষ

রাস ইমরানের আল-ফিরদাউস শিবিরে পানি বহন করছে এক বাস্তুচ্যুত ইয়েমেনি শিশু।
বিদেশে এখন
0

ইয়েমেনে সংঘাতের কারণে এ পর্যন্ত ২ লাখ ১ হাজার ২১৭ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানায়, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৭৬ হাজার। সেখান থেকে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে যুদ্ধের কারণে বাস্তুচ্যুতি ও মানবিক সহায়তা পাওয়ার চাহিদা প্রতিদিন বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিলের তীব্র ঘাটতি রয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটির প্রধান অ্যামি পোপ বলেন, ‘মানুষ প্রাণ বাঁচাতে পালাচ্ছে এবং কোথাও কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না।’

জরুরি সহায়তার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘আজই তাদের মাথার ওপর একটি ছাদ, খাদ্য ও নিরাপত্তা প্রয়োজন। আমাদের দলগুলো মাঠে উপস্থিত রয়েছে, কিন্তু প্রয়োজনীয় তহবিল নেই। আমি দাতাদের অবিলম্বে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, কারণ এক দিন দেরি করার অর্থই হল মানুষের জীবনের ক্ষতি।’

এএম