হুথির বিরুদ্ধে অভিযানে ১৮৬০ যোদ্ধা নিহত—দাবি ইয়েমেন সরকারের

হুথির সঙ্গে যুদ্ধ করছে ইয়েমেনের সরকারি বাহিনী
বিদেশে এখন
0

ইরানের মদদপুষ্ট হুথি গোষ্ঠীর বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী।

এছাড়াও, হুথিদের ২ হাজার ১০৩ লক্ষ্যবস্তুতে হামলার দাবিও করা হয়। ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা চলছে।

‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে পশ্চিম তাইজের উপকূল সংলগ্ন পার্বত্য অঞ্চলে অগ্রগতির দাবি করেছে সৌদি-সমর্থিত জোট। অন্যদিকে, সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গেল দুইদিনে দেশটির আভা এবং রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। এদিকে, হামলার জেরে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

এফএস