খবরটি নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলা হয়ে কৃষ্ণ ঘাটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন এসব সন্ত্রাসীরা।
আরও পড়ুন:
নিহতরা হলেন— লস্কর কমান্ডার মোহাম্মাদ ফয়জান, মোহাম্মাদ ইশতিয়াক, মোহাম্মাদ ওয়াকাস এবং মোহাম্মাদ অসীম। এরা সবাই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের হাজিরা তহসিলের বাসিন্দা।
এদিকে, বিস্ফোরণের পরপরই ওই এলাকাজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারতের নিরাপত্তাবাহিনী। পাশাপাশি নিয়ন্ত্রণরেখা বরাবর সীমান্ত চৌকিগুলোতে বাড়ানো হয়েছে ব্যাপক নজরদারি।





