এফ-সিক্সটিন যুদ্ধবিমান দিয়ে দুই ড্রোন ভূপাতিত করার দাবি রোমানিয়ার

স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান
বিদেশে এখন
0

রোমানিয়ার জলসীমার ওপর দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোমানিয়ার এফ-সিক্সটিন যুদ্ধবিমান দিয়ে এসব ড্রোন ধ্বংস করা হয়।

রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাদু মিরুতা জানান, আধুনিক প্রযুক্তির ড্রোনগুলো সম্ভবত রাশিয়ার ছিল। যেগুলো ঘণ্টায় ৪৫০ কিলোমিটার গতিতে উড়ছিল।

এই ধরনের ড্রোন প্রথমবারের মতো ভূপাতিত করলো রোমানিয়া। কৃষ্ণ সাগর উপকূলের কাছে দুটি রাসায়নিক ট্যাংকারে ড্রোন হামলার কয়েকদিন পর এই ড্রোনগুলো ভূপাতিত করা হলো।

ইউক্রেনের সঙ্গে ন্যাটো সদস্য রোমানিয়ার ৬১৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

এফএস