অভিজিৎ-দীপকে
ফের রাজপথে নামার প্রস্তুতি সিজেপির, আজ পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি

ফের রাজপথে নামার প্রস্তুতি সিজেপির, আজ পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি

ভারতে নাগরিকত্ব যাচাইয়ের ভিত্তিতে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ বাতিলের দাবিতে আবারও রাজপথে নামার প্রস্তুতি শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেরালার কোচিতে শনিবারের (৭ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ সিজেপির শীর্ষ নেতারা।

সিইসি’র পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিরোধী জোটের সমাবেশ

সিইসি’র পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিরোধী জোটের সমাবেশ

সিইসি’র পদত্যাগের দাবিতে আগামী শনিবার (৩১ অক্টোবর) ফের রাজপথে নামছে বিরোধী ইন্ডিয়া জোট। শনিবার দিল্লির রামলীলা ময়দানে ডাকা সমাবেশে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সমাবেশ আয়োজনে পুলিশের অনুমতি মেলায় নেতাকর্মী ও নাগরিকদের দিল্লিতে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। তবে বিক্ষোভের ঠিক দুইদিন আগে উত্তর প্রদেশের বিজেপি শাসিত সরকারের হুঁশিয়ারি, সরকারবিরোধী আন্দোলনে সামিল হলে সরকারি চাকরির আবেদনে লাল তালিকাভুক্ত করা হবে বিক্ষোভকারীদের।

বিক্ষোভে আটক অভিজিৎ দীপকেকে আজ আদালতে তোলা হবে

বিক্ষোভে আটক অভিজিৎ দীপকেকে আজ আদালতে তোলা হবে

দিল্লির কনট প্লেসে সিইসি-বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আজই (শনিবার, ১৭ অক্টোবর) আদালতে তোলা হবে। গ্রেপ্তার দেখানো হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা আইনের দু’টি ভিন্ন ধারায়। তবে ভোররাতে ছাড়া পেয়েছেন নেহা বোরা। এদিকে সিজেপি’র লিগ্যাল হেড, রত্মা সিংয়ের অভিযোগ, অভিজিৎ-কে অজ্ঞাত কোনো জায়গায় আটকে রেখেছে পুলিশ, দেখা করতে পারেননি আইনজীবীরা। অন্যদিকে অভিজিৎ দীপকেসহ শতাধিক আন্দোলনকারীকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তিন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী।

দিল্লিতে প্রতিবাদ মিছিল না করতে দিপকেকে নোটিশ; সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা

দিল্লিতে প্রতিবাদ মিছিল না করতে দিপকেকে নোটিশ; সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত প্রতিবাদ মিছিল না করতে দলটির নেতা অভিজিৎ দিপকেকে নোটিশ দিয়েছে দিল্লি পুলিশ। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) তার নয়াদিল্লির বাসভবনে গিয়ে এ নোটিশ দেয়া হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দিল্লিতে সিজেপির ‘তেরঙ্গা পদযাত্রা’ আটকাতে হাইকোর্টের অস্বীকৃতি

দিল্লিতে সিজেপির ‘তেরঙ্গা পদযাত্রা’ আটকাতে হাইকোর্টের অস্বীকৃতি

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আগামী ১৬ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ সমাবেশ স্থগিত বা নিষিদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে আদালতের কাছে দিল্লি পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যন্তর মন্তরে প্রবেশের চেষ্টায় আটক সৌরভ-আশুতোষ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি

যন্তর মন্তরে প্রবেশের চেষ্টায় আটক সৌরভ-আশুতোষ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি

বিক্ষোভ দমনে আবারও ককরোচ নেতা সৌরভ দাস আর আশুতোষ রাঙ্কাকে আটক করলো পুলিশ। ব্যারিকেড ভেঙে, দিল্লিতে বিক্ষোভের কেন্দ্রস্থল যন্তর মন্তরে প্রবেশের চেষ্টার সময় আটক হন তারা। এর আগে, বিজ্ঞপ্তি জারি করে এলাকাটিতে যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে মোদি প্রশাসন। প্রতিক্রিয়ায় গোটা ভারত ‘যন্তর মন্তর’ হয়ে উঠবে বলে সতর্ক করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। ২৪ ঘণ্টার মধ্যে রাজপথে ফেরার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। এদিকে বিক্ষোভ দমনে মোদি সরকারের নানা ব্যবস্থা ইস্যুতে সুপ্রিম কোর্ট আর দিল্লি হাইকোর্টের শুনানি আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর)।

দমল না তরুণরা, সিজেপির আন্দোলন কি থামাতে পারবে মোদি সরকার?

দমল না তরুণরা, সিজেপির আন্দোলন কি থামাতে পারবে মোদি সরকার?

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের ‘ককরোচ’ যুব আন্দোলন ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াবাদিল্লিতে চালানো হয়েছে নজিরবিহীন দমন-পীড়ন। সাবেক একাধিক মুখ্যমন্ত্রী, বিরোধী নেতা, অধিকারকর্মী ও শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে আটকের পর রোববার অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নজিরবিহীন এই পুলিশি অ্যাকশনের পরও পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ভারতে তরুণদের এই নজিরবিহীন ক্ষোভ ও আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে?

২৪ ঘণ্টা ফোন জব্দ রেখেছিল পুলিশ, তথ্য বিকৃতির আশঙ্কা সিজেপি নেতাদের

২৪ ঘণ্টা ফোন জব্দ রেখেছিল পুলিশ, তথ্য বিকৃতির আশঙ্কা সিজেপি নেতাদের

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে আটকের পর মুক্তি পেয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতারা। আজ (রোববার, ১১ অক্টোবর) হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ২৪ ঘণ্টা ধরে তাদের মুঠোফোন বেআইনিভাবে জব্দ করে রাখা হয়েছিল এবং সেগুলোতে আড়িপাতা বা ভুয়া প্রমাণ ঢুকিয়ে দেয়া হয়ে থাকতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নয়াদিল্লিতে ৬ হাজার বিক্ষোভকারী আটক; সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

নয়াদিল্লিতে ৬ হাজার বিক্ষোভকারী আটক; সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে অভূতপূর্ব কড়াকড়ি ও নজিরবিহীন ধরপাকড় চালানো হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত সাবেক একাধিক মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, অধিকারকর্মী ও শিক্ষার্থীসহ অন্তত ছয় হাজার মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। তবে রাজধানী অচল করে বিপুলসংখ্যক মানুষকে আটকের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নয়াদিল্লিতে বিমান থেকেই আটক অভিজিৎ দিপকে, নেতৃত্বে অজিঙ্ক শিন্ডে

নয়াদিল্লিতে বিমান থেকেই আটক অভিজিৎ দিপকে, নেতৃত্বে অজিঙ্ক শিন্ডে

ভারতের নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার আগেই বিমান থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছালে বিমানের ভেতর ঢুকেই তাদের আটক করা হয়। শীর্ষ নেতারা আটক হওয়ায় আন্দোলনের নেতৃত্ব দলের আরেক নেতা অজিঙ্ক শিন্ডের হাতে তুলে দিয়েছেন দিপকে।

নজিরবিহীন ধরপাকড়ে সিজেপির বার্তা ‘সোজা জরুরি অবস্থা ঘোষণা করে দিন’

নজিরবিহীন ধরপাকড়ে সিজেপির বার্তা ‘সোজা জরুরি অবস্থা ঘোষণা করে দিন’

ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন দমন-পীড়ন ও ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই পরিস্থিতিকে ‘সাংবাদিক ও আন্দোলনকারীদের ওপর ভয়াবহ আঘাত’ হিসেবে বর্ণনা করে সিজেপি বলেছে, ‘সোজা জরুরি অবস্থা ঘোষণা করে দিন। সারা বিশ্ব আমাদের দেখছে।’ টাইমস অব  ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতে ভোটার তালিকা বিতর্ক: ধরপাকড় সত্ত্বেও শনিবার নয়াবাদিল্লিতে বিক্ষোভের ডাক

ভারতে ভোটার তালিকা বিতর্ক: ধরপাকড় সত্ত্বেও শনিবার নয়াবাদিল্লিতে বিক্ষোভের ডাক

ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদে এবং দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মী-সমর্থকদের ওপর ব্যাপক ধরপাকড় সত্ত্বেও আগামীকাল (শনিবার, ১০ অক্টোবর) নয়াবাদিল্লিতে পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ যুব আন্দোলন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।