প্রথম দিনে উদ্বোধনী সেশন ছাড়াও চারটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নিয়েছেন বিশ্বের প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা।
যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিতিশীলতা, এআই ঝুঁকির মতো ভূ- রাজনৈতিক নানা জটিলতার মধ্যেই হচ্ছে এবারের সম্মেলন।
আরও পড়ুন:
জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো, ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়নের হার ৩৫ শতাংশে উন্নীতকরণ, ভবন নির্মাণে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর পাশাপাশি জ্বালানি শক্তির ব্যবহার ৫০ শতাংশে নামিয়ে আনার মতো এজেন্ডা নিয়ে আলোচনা হবে এবারের বৈশ্বিক জলবায়ুর আসরে।





