কোকেন সেবনের দায়ে নিষিদ্ধ হলেন ক্রিকেটার ক্রিস লিন

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রিস লিন
ক্রিকেট
এখন মাঠে
0

কোকেন সেবনের দায়ে অস্ট্রেলিয়ার ব্যাটার ক্রিস লিনকে এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘটনাটি চলতি বছরের জুলাইয়ের। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলার সময় ১৮ জুলাই ডোপ পরীক্ষার জন্য নমুনা দেন লিন। পরীক্ষায় কোকেনের বিপাকজাত উপাদানের উপস্থিতি পাওয়া যায়। পরে ১৫ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে কোকেন সেবনের কথা স্বীকার করেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

তবে ক্রিকেটের বাইরে মাদক সেবন করায় এবং নিরাময় কর্মসূচিতে অংশ নেওয়ার প্রতিশ্রুতিতে তিন মাসের প্রস্তাবিত শাস্তি কমিয়ে এক মাস করা হয়। অস্ট্রেলিয়ার হয়ে চারটি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন লিন।

তবে নিষেধাজ্ঞার পর আর পেশাদার ক্রিকেটে মাঠে নামেননি তিনি। আসন্ন বিগ ব্যাশেও এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তি হয়নি এই ব্যাটারের।

এফএস