মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক পরিচালিত সংস্থার অর্থ ফুরিয়ে যাওয়ায় কম্বোডিয়ায় আটকা পড়া একটি প্রমোদতরী সিঙ্গাপুরে জব্দ করা হয়েছে। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খরচ বেড়ে যাওয়াতে হঠাৎ করে কার্যক্রম স্থগিত করে দেয়া হয়।
ওডিসি নামের জাহাজটি ২০২৪ সালের অক্টোবরে বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে সাড়ে তিন বছরব্যাপী সমুদ্রযাত্রায় ১৫০টি দেশ পরিভ্রমণ করার কথা ছিলো। কম্বোডিয়ার বন্দর নগরী সিহানুকভিলে প্রায় ২০০ জন অতিথি জাহাজটি ছাড়তে বাধ্য হয়েছিলেন।
আদালতের নির্দেশে জাহাজটিকে আটক করা হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।





