আন্তর্জাতিক ফুটবলে ফিরছে রোমাঞ্চ; মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

আন্তর্জাতিক ফুটবল
ফুটবল
এখন মাঠে
0

ক্লাব ফুটবলের ব্যস্ততা ছাপিয়ে আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের রোমাঞ্চ। আগামী ১৪ ও ১৭ নভেম্বর তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে। একই দিনে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে এশিয়াতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে ১২ নভেম্বর শুরু হচ্ছে নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচগুলো।

নভেম্বরে ক্লাব ফুটবলের বিরতিতে জমে উঠছে ফুটবলের বিশ্বমঞ্চ। দুই দশকের মধ্যে এবারই প্রথম মেসি ও রোনালদোকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক উইন্ডো। একইসঙ্গে নেইমারবিহীন ব্রাজিলও নামছে তরুণ তারকাদের নিয়ে নতুন অধ্যায় রচনার মিশনে। অর্থাৎ, ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছে নতুন তারকাদের যুগ।

লিওনেল মেসির বিদায়ের পর এই প্রথম ঘরের মাঠে দু’টি প্রীতি ম্যাচ খেলতে নামছে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোরে বুয়েনস এইরেসে উরুগুয়ের বিপক্ষে লড়বে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় প্রতিপক্ষ কোস্টারিকা।

অন্যদিকে সেলেসাওরা আসছে এশিয়াতে। ১৪ ও ১৭ নভেম্বর যথাক্রমে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সিঙ্গাপুরে দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেলে।

আরও পড়ুন:

ইউরোপের আঙিনায় শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগে গ্রুপ পর্বের শেষ দিকের রোমাঞ্চ। স্পেনের পাশাপাশি পর্তুগাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি রয়েছে বেশ বিপদে। নেদারল্যান্ডস ও গ্রিসের পেছনে পড়ে জার্মানদের এখন তাকিয়ে থাকতে হবে ম্যাচের কঠিন সমীকরণের দিকে।

লিগ এ’ এর দুই নম্বর গ্রুপে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে জার্মানরা আছে তিনে। সমান আট পয়েন্ট নিয়ে শীর্ষ দুয়ে আছে নেদারল্যান্ডস ও গ্রিস। সার্বিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও গ্রুপে অন্য ম্যাচগুলোর ফলের উপর নির্ভর করবে জার্মানির কোয়ার্টার ফাইনাল ভাগ্য।

১২ নভেম্বর রাতে চেক প্রজাতন্ত্র-স্পেন, ইতালি–ফ্রান্স আর ইংল্যান্ড–ক্রোয়েশিয়ার মতো আগুনে ম্যাচ দিয়ে পর্দা উঠছে এই রোমাঞ্চের। এরপর ১৩ নভেম্বর সার্বিয়া–জার্মানি এবং ১৪ নভেম্বর পর্তুগাল–ডেনমার্কের লড়াইয়ের পর, ১৫ নভেম্বর মাঠে গড়াবে ফ্রান্স–তুরস্ক এবং স্পেন–ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচগুলো।

মেসি-রোনালদোদের মতো তারকাদের শূন্যতা পূরণ করে নতুন তারকারা কতটা জমজমাট ফুটবল উপহার দেয়, সেটাই এখন দেখার অপেক্ষা ফুটবল বিশ্ব।

এসএস