ভারতে টাটা কারখানায় দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু

ভারতে টাটা কারখানা
বিদেশে এখন
0

ভারতের তামিলনাড়ুতে টাটা ইলেক্ট্রনিকসের একটি কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণ গেছে তিন শ্রমিকের। বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির কাজ হয় কারখানাটিতে।

রাজ্যের হোসুর জেলায় অবস্থিত কারখানাটিতে স্থানীয় সময় গতকাল (সোমবার, ৯ নভেম্বর) রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় এ ঘটনা ঘটে। প্রাণ হারানো শ্রমিকরা চুক্তিভিত্তিক কাজ করছিলেন।

দীপাবলি উৎসব উপলক্ষে কারখানা বন্ধ ছিলো। তাই উৎপাদনে কোনো প্রভাব পড়েনি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান ঘটনা খতিয়ে দেখছে। ভারতে আইফোনের যন্ত্রাংশ তৈরির প্রায় ৪০ শতাংশ কাজ করে থাকে টাটা, বাকিটা করে ফক্সকন। দেশটিতে অ্যাপলের আইফোন সাপ্লাই চেইনে এ ধরনের দুর্ঘটনাও নতুন নয়।

এফএস