থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। আহতদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের এবং একজন মিয়ানমারের নাগরিক।
পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এরইমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুন লাগা ভবনটি ফুকেট-এর পশ্চিম উপকূলের জনপ্রিয় পাতং সৈকতের কাছে অবস্থিত।
চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছিল।





