
মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের গণহত্যার রায়; রোহিঙ্গাদের সামনে এখন কোন পথ
সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে বিচারিক পর্যালোচনার পর বৃহস্পতিবার তিন ঘণ্টাব্যাপী এই দীর্ঘ প্রতীক্ষিত রায় পড়ে শোনান আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হলো। আদালতের এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।
 in The Hague-320x167.webp)
রোহিঙ্গা গণহত্যার রায়: মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করলো যুক্তরাজ্য
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেয়ার পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকারও আহ্বান জানিয়েছে লন্ডন। গতকাল (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ ঘোষণা দেন বলে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।

রোহিঙ্গা গণহত্যা: দ্য হেগের আদালতে দোষী সাব্যস্ত মিয়ানমার
সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন বিশ্বের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের এই আদালত রায় ঘোষণা করেন। প্রায় এক দশক আগে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর শুদ্ধি অভিযানের ঘটনায় করা এই মামলায় সাত বছরের আইনি লড়াই শেষে এই সিদ্ধান্ত এল। আইসিজের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হলো। বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 President Yuji Iwasawa-320x167.webp)
রোহিঙ্গাদের ধ্বংসের উদ্দেশ্যেই অভিযান চালিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক বিচার আদালত
মিয়ানমারের বিরুদ্ধে করা রোহিঙ্গা গণহত্যা মামলায় রায় ঘোষণা শুরু করেছেন জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত পড়ে শোনানোর সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো, তারা উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করতে চেয়েছিল। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়; কী হতে যাচ্ছে এর প্রভাব?
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এই মামলায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই রায় ঘোষণা করবেন। এক দশকের বেশি সময়ের মধ্যে এটিই হবে গণহত্যার কোনো মামলার মূল অভিযোগের ওপর আন্তর্জাতিক আদালতটির প্রথম চূড়ান্ত রায়।

থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন নগরী ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে ১১ জন। এ সময় দগ্ধ ও আহত হয়েছে অন্তত ১৬ জন। স্থানীয় সময় আজ (সোমবার, ১৬ নভেম্বর) ভোরে শহরের একটি বাণিজ্যিক দোকানে আগুন লাগে। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সুচির
দীর্ঘ পাঁচ বছর পর মা অং সান সুচির সঙ্গে কথা বলেছেন ছেলে কিম অ্যারিস। লন্ডনে মিয়ানমার দূতাবাসের মাধ্যমে টেলিফোনে কথা হয় মায়ের সঙ্গে। তাদের দুজনের আলাদা ছবিও শেয়ার করেছে মিয়ানমার সরকার।

অং সান সুচির দুর্লভ ছবি প্রকাশ করলো জান্তা সরকার
মিয়ানমারের গণতন্ত্রপন্থি সাবেক নেত্রী অং সান সুচির কিছু দুর্লভ ছবি প্রকাশ করেছে দেশটির জান্তা সরকার। মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে এসব ছবি প্রকাশ করেন।

মিয়ানমারের পাঁচ হাজার আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া
মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের সঙ্গে একটি বিতর্কিত চুক্তির অধীনে দেশটির প্রায় পাঁচ হাজার আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, এসব আশ্রয়প্রার্থীর মধ্যে রোহিঙ্গারাও অন্তর্ভুক্ত।

রোহিঙ্গা ফেরানোর শর্তে মিয়ানমারের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাবে মালয়েশিয়া
মালয়েশিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও পর্যায়ক্রমে ফেরত পাঠানোর শর্তে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানাবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) প্রচারিত এক পডকাস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মালয়েশিয়ার দ্য নিউ স্ট্রেইটটাইমসের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে সম্মত মিয়ানমার; মিন অং হ্লাইংয়ের সফর
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে ভিয়েতনাম ও মিয়ানমার। দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম স্তম্ভ হিসেবে এ খাতকে এগিয়ে নেয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। হ্যানয়ে ভিয়েতনামের নেতা তো লামের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।