সাইবেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

সাইবেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত
বিদেশে এখন
0

রাশিয়ার দুর্গম সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ১৯ আরোহীর সবার। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ১৭ নভেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অ্যান-টুয়েল্ভ পরিবহন বিমানটি বিধ্বস্ত হয় সাইবেরিয়ার দক্ষিণপশ্চিমে, কেমেরোভো অঞ্চলে।

বিমানে আগুন লাগার পর দ্রুত নিচে নেমে আসতে থাকে বিমানটি এবং এক পর্যায়ে, জনবসতিহীন একটি এলাকায় তীব্র শক্তিতে আছড়ে পড়ে।

মুহূর্তে বিস্ফোরিত হয়ে রূপ নেয় আগুনের গোলায়। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কারিগরি ত্রুটির কারণে ঘটে থাকতে পারে এ দুর্ঘটনা।

এফএস