প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম, লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির মোহাম্মদ হারুন অর রশিদকে, নড়াইলের পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ।
এছাড়াও খুলনার পুলিশ সুপার করা হয়েছে এপিবিএন-এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে, ফেনীর পুলিশ সুপার করা হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার জসিক উদ্দীনকে, গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে এসআরইউ এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে এবং নওগার পুলিশ সুপার করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে।
এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।





