ইন্দোনেশিয়ায় বন্যাকবলিত স্বর্ণের খনি থেকে ১৩ মরদেহ উদ্ধার, আটকা আরও ১৩

উদ্ধার করা মরদেহ অ্যাম্বুলেন্সে নিচ্ছেন উদ্ধারকর্মীরা.
বিদেশে এখন
0

বন্যায় ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অবৈধ স্বর্ণের খনি থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটকা পড়া ১৩ শ্রমিকের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

গেল সোমবার গভীর রাতে জাভার বোগোর অঞ্চলে প্রবল বৃষ্টিতে পার্শ্ববর্তী একটি নদী উপচে পানি ঢুকে পড়ে স্বর্ণের খনির ভেতর। এ সময় সেখানে থাকা অন্তত ২৬ জন শ্রমিক স্বর্ণ খনিটির ১০০ মিটার গভীরে আটকা পড়ে। এরইমধ্যে উদ্ধার হওয়া ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান।

এছাড়া, খনির মুখ সংকীর্ণ, পিচ্ছিল ও অন্ধকার হওয়ায় ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, শ্রমিকরা অবৈধভাবে কাজ করছিল। তাই দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রশাসনকে খবর করেনি তারা। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এএম