নাইজারে সন্ত্রাসী হামলায় ১৩ সেনা নিহত

সড়কের তল্লাশিচৌকিতে একটি গাড়ি তল্লাশি করছেন এক সেনাসদস্য
বিদেশে এখন
0

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র গোষ্ঠীর হামলায় জাতীয় নিরাপত্তা বাহিনীর ১৩ সেনা নিহত হয়েছে, আহত আরও অন্তত ২০ জন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা বিবৃতিতে একে বড় ধরণের সন্ত্রাসী হামলার আখ্যা দেয়া হলেও, জড়িতদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার নাইজারের পশ্চিমাঞ্চলী শহর সানামে ন্যাশনাল গার্ড কম্পাউন্ডে এই হামলা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি পাল্টাপাল্টি গুলি বিনিময়ের সময় সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন অস্ত্রধারীর প্রাণ গেছে।

মাত্র দুই দিন আগে, দক্ষিণ-পূর্বের দিফা অঞ্চলে সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হামলায় নিহত হন ১১ সেনা। পশ্চিম আফ্রিকার দেশগুলোর সীমান্তজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর এই সহিংসতা ভয়াবহ আকার ধারণ করছে। মঙ্গলবারই প্রতিবেশী দেশ নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে অন্তত ৩০ গ্রামবাসীর।

এএম