বাংলাদেশি পর্যটক কমায় কলকাতার নিউমার্কেটে মন্দার শঙ্কা

কলকাতার নিউমার্কেট এলাকায় রাস্তার পাশে দোকান ও ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি
বিদেশে এখন
0

ভ্রমণ ভিসা চালুর পর ভারতে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করলেও, সাম্প্রতিক নানা ইস্যুতে দুদেশের সম্পর্কে আবারও টানাপোড়েনের জেরে ফের ভাটা পড়েছে কলকাতার নিউমার্কেট কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে।

সেখানকার হোটেল মালিকরা বলছেন, গেল আগস্টে মর্মান্তিক অগ্নিকাণ্ডের জেরে কিছুটা অচলাবস্থা দেখা দিলেও সেপ্টেম্বর থেকে বাংলাদেশি পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে নিউমার্কেট এলাকা। কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহে বেশকিছু অপ্রীতিকর ইস্যুর কারণে আবারও কমতে শুরু করেছে পর্যটকদের আসা যাওয়া। হোটেল, চিকিৎসা, পরিষেবা, পরিবহন কিংবা কেনাকাটা- প্রতিটি খাতেই আবারও মন্দার আশঙ্কা করছেন তারা।

এএম