এসময় অফিসের নিরাপত্তায় থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ও স্লোগান দিতে দিতে হায়দরাবাদের মেটার অফিস ভবনে ঢুকে পড়ে। এক পর্যায়ের তারা অফিসের ভেতরে ভাঙচুর চালায়।
এছাড়া আরেকটি দল মেটার মুম্বাই অফিসের দেয়ালে মেটাবিরোধী নানা স্লোগান লিখে প্রতিবাদ করে।
এদিকে যুব কংগ্রেস অ্যাকাউন্ট পুনরুদ্ধারের দাবিতে গুরুগ্রামে বিক্ষোভ করে কংগ্রেস কর্মীরা। নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধার না করা হলে ভারতের অবস্থিত মেটার সব অফিসে হামলা চালানোর হুমকি দেয় তারা।





