রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন নাদাল

রাফায়েল নাদাল
ফুটবল
এখন মাঠে
0

টেনিস কোর্টের কিংবদন্তি রাফায়েল নাদাল এবার যুক্ত হতে যাচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ তারকাকে বোর্ডে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

৪০ বছর বয়সী নাদালের এই নিয়োগে চলতি মাসের শেষ দিকে ক্লাব সদস্যদের অনুমোদন নেয়া হবে।

২০২৪ সালে টেনিস থেকে অবসর নেয়া রাফায়েল নাদাল জিতেছেন দু’টি অলিম্পিক স্বর্ণপদক। স্পেনকে পাঁচবার ডেভিস কাপ জেতাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

আরও পড়ুন:

ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের সমর্থক নাদাল। ক্লাবের সদস্য নম্বর ৬৭ হাজার ৭৭৮। বোর্ডে যোগ দেয়ার প্রস্তাব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

জানিয়েছেন, নতুন দায়িত্ব থেকে শেখার পাশাপাশি ক্লাবের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চান। তবে পরিচালনা পর্ষদে নাদালের নির্দিষ্ট দায়িত্ব কী হবে, তা এখনো জানা যায়নি।

এসএস