এইকে এথেন্সের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। প্রথমার্ধে আবু বাকারি কোইতার গোলে এগিয়েও যায় তারা। তবে জুড বেলিংহামের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।
বিরতির পর আবারও পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। ৭৫ মিনিটে স্টেভ্রোস পিলিওসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় এথেন্স। কিন্তু তিন মিনিট পরই কিলিয়ান এমবাপ্পের গোলে সমতা ফেরায় রিয়াল।
ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই নাটকীয়তা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ২৫ গজ দূর থেকে ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত শটে ৩-২ গোলের জয় নিশ্চিত করে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে চার জয় তাদের।
আরও পড়ুন:
এদিকে গোল উৎসবে মেতে ওঠে ইতালিয়ান ক্লাব কোমো। ফরাসি ক্লাব লঁসকে তাদের মাঠেই ৯-১ গোলে বিধ্বস্ত করেছে সেস ফ্যাব্রিগাসের দল। হ্যাটট্রিক করেছেন দুভিকাস।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে ৯ গোল করা দ্বিতীয় দল কোমো। এর আগে ২০২৪ সালে দিনামো জাগরেবের বিপক্ষে ৯ গোল করেছিল বায়ার্ন মিউনিখ। নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেই দারুণ চমক দেখাচ্ছে কোমো।
স্লাভিয়া প্রাহার মাঠে স্বস্তির জয় পেয়েছে আর্সেনাল। প্রথমার্ধে ননি মাদুয়েকে ও ভিক্তর ইয়োকেরেশের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গানাররা। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। ম্যাচের শেষ মিনিটে একটি গোলও শোধ করে তারা। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আর্সেনাল।
আরও পড়ুন:
অন্যদিকে লাইপজিগের মাঠে জমজমাট লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া সিটি বিরতির পর দু’বার সমতায় ফেরার পর আর্লিং হলান্ডের গোলে নিশ্চিত করে জয়। তবে রাতটা ভালো কাটেনি লিভারপুলের। দু’বার লিড নিয়েও শেষ পর্যন্ত ফেনেরবাখের কাছে ৩-২ গোলে হেরেছে অলরেডরা।
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে তুর্কি ক্লাবটি। আর চলতি আসরে টানা তিন জয়ের পর প্রথম হারের স্বাদ পেল লিভারপুল।
চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি। সমান পয়েন্টে গোল ব্যবধানে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ১০ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল।





