দক্ষিণের ঝাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রামে সোমবার তিন হাজার কেজি ওজনের অন্তত নয়টি বোমা ফেলা হয় রুশ বিমান থেকে।
এ হামলাকে ‘চরম ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান, প্রথমে ত্রাণ কার্যক্রমে ব্যবহৃত স্থানীয় একটি স্কুলে, এবং পরে গৃহহীন মানুষের আশ্রয়কেন্দ্রে হয় হামলা।
বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে হামলার জায়গায় বিশাল এক গর্ত তৈরি হয়েছে। হামলার অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।





