যুদ্ধের প্রতিবাদ জানিয়ে মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার প্রধানের পদত্যাগ

জো কেন্ট
মধ্যপ্রাচ্য , উত্তর আমেরিকা
বিদেশে এখন
1

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘বিবেকের তাড়নায় আমি ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।’

গত জুলাইয়ে ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে জো কেন্ট এই পদের জন্য সিনেট কর্তৃক অনুমোদিত হয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পের উদ্দেশে পদত্যাগপত্রে কেন্ট বলেন, ‘ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি স্পষ্ট যে, আমরা ইসরাইল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধ শুরু করেছি।’

আরও পড়ুন:

তিনি উল্লেখ করেন, ‘আমি সেই মূল্যবোধ এবং পররাষ্ট্রনীতিকে সমর্থন করি যার ওপর ভিত্তি করে আপনি ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালে প্রচারণা চালিয়েছিলেন এবং যা আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আপনি নিজেও বুঝতে পেরেছিলেন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ; যা আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান জীবন কেড়ে নেয় এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধিকে নিঃশেষ করে দেয়।’

জো কেন্ট লেখেন, ‘একজন প্রবীণ সৈনিক হিসেবে—যিনি ১১ বার যুদ্ধক্ষেত্রে নিয়োজিত ছিল এবং একজন “গোল্ড স্টার” স্বামী হিসেবে—যিনি ইসরাইলের তৈরি করা একটি যুদ্ধে তার প্রিয়তমা স্ত্রী শ্যাননকে হারিয়েছেন, আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে বা মরতে পাঠাতে পারি না, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না কিংবা আমেরিকানদের জীবনের বিনিময়েও সমর্থনযোগ্য নয়।’

এসএস