আলোচিত এএসপি শামীম আনোয়ারকে সিআইডিতে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার
এখন জনপদে
দেশে এখন
0

নরসিংদীর মাধবদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত নূরাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তারসহ জেলার চাঁদাবাজি ও মাদকবিরোধীদের বিপরীতে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) বিকেল নাগাদ বদলির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গতকাল (সোমবার, ১৬ মার্চ) বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।

গত বছরের ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানকালে তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে, যা একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন:

দায়িত্ব পালনের সময় শামীম আনোয়ার একের পর এক অভিযানের মাধ্যমে নরসিংদীর চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তার এমন তৎপরতায় শিক্ষার্থী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে বলে ভাষ্য সচেতন মহলের।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে । সেখানে তাকে বলতে শোনা যায়, ‘নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই।’

এসএস