তেহরানে আবারও ‘শক্তিশালী’ বিমান হামলা চালিয়েছে ইসরাইল

তেহেরানে ‘শক্তিশালী’ বিমান হামলা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
1

যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই খবর এসেছে, নতুন করে ইরানের রাজধানী তেহরানকে লক্ষ করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা শুরু করেছে ইসরাইল।

আজ (সোমবার, ২৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী এইমাত্র ঘোষণা করেছে যে তারা তেহরান লক্ষ করে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা শুরু করেছে। এই হামলার বিস্তৃতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:

সাম্প্রতিক এই আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে। তবে ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেটি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

জেআর