বাব আল মান্দেব প্রণালি নিয়ন্ত্রণের দাবি হুথি বিদ্রোহীদের

বাব আল মান্দেব প্রণালিতে জেলেদের নৌকা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

সরকারি বাহিনী হটিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল মান্দেব প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এছাড়া মোখা, জুকারসহ ইয়েমেনের ছয়টি শহর নিয়ন্ত্রণে নেয়ারও দাবি জানায় তারা।

চলমান এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ইরান-ইরাকের মধ্যকার শালামাচেহ সীমান্ত সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে বাগদাদ।

এদিকে ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন হামলায় আক্রান্ত হওয়ার পর সৌদি আরব ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের কার্যক্রম স্থগিত করেছে।

অন্যদিকে, ড্রোন হামলাটি ঘটনাটি তদন্তের নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে ওই অঞ্চলের সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

এছাড়া আল জাজিরা জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবে ইরান।

এসএস