সিএনএন জানিয়েছে, ঘটনাটি রোববারের। বিতর্কে নিজের বক্তব্য তুলে ধরছিলেন পাবলো মার্শেল নামের এক প্রার্থী। এ সময় টিভি পর্দায় হঠাৎ পাশ থেকে চেয়ার দিয়ে পাবলোর মাথায় আঘাতের চেষ্টা করেন হোসে লুইজ নামের অপর প্রার্থী।
পাবলো হাত দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করায় তার হাতে আর বুকেও আঘাত লাগে। গুরুতর আহত না হলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। যৌন হয়রানির প্রসঙ্গ তুলে পাবলো উসকে দিয়েছিলেন বলে দাবি অভিযুক্ত হোসের। তাকে বিতর্ক থেকে বহিষ্কৃত করা হলেও কৃতকর্মের জন্য অনুতপ্ত নন বলে জানিয়েছেন তিনি।


 found inside the Brazilian woman-320x167.webp)


