জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগন অবশ্য বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করেছে।
৪১তম আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জের মেয়াদ আরও এক বছরের বেশি সময় ছিল। এক বিবৃতিতে তার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে পেন্টাগন।
আরও পড়ুন:
ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিরক্ষা বিভাগকে নতুন রূপ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন পিট হেগসেথ।
ইরাক ও আফগানিস্তানে কর্মরত একজন পদাতিক কর্মকর্তা জর্জ ২০২৩ সালে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হন। যার মেয়াদ সাধারণত চার বছর থাকে।
এর আগে র্যান্ডি জর্জ সেনাবাহিনীর ভাইস চিফ ছিলেন।





