আজ (শুক্রবার, ১০ এপ্রিল) ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরে অবতরণের মধ্য দিয়ে শেষ হবে নাসার আর্টেমিস-২ মিশনটি। এ অভিযানকে অর্ধশতাব্দীর মধ্যে চাঁদের নিকটতম কক্ষপথে মানুষের প্রথম যাত্রা হিসেবে অভিহিত করেছে নাসা। যা সারা বিশ্বের মানুষের মধ্যে বিস্ময়, আশা ও গর্ব সৃষ্টি করেছে।
আরও পড়ুন:
রকেট উৎক্ষেপণ দেখার উৎসব, মহাকাশ নিয়ে বিশেষ ক্লাস থেকে শুরু করে প্ল্যানেটোরিয়াম ভ্রমণ এবং নাসা থিমযুক্ত পোশাকের বিক্রি বৃদ্ধি-এ সবকিছুই মিশন নিয়ে সাধারণ মানুষের প্রবল আগ্রহের প্রমাণ দিচ্ছে।
১০ দিনের এ মিশনটি ছিল চাঁদে অবতরণের একটি মহড়া মাত্র। ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর পর এটিই প্রথম নাসার বড় ধরণের অভিযান।





