শান্তি আলোচনার মাঝেই মায়ামিতে ট্রাম্প-রুবিও

ইউএফসি দেখতে গেলেন ট্রাম্প-রুবিও
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

পাকিস্তানের সলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার মধ্যেই মায়ামিতে ইউএফসি’র ফাইট দেখতে গেলেন ট্রাম্প। আজ (রোববার, ১২ এপ্রিল) আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে পরিবারের কয়েকজন সদস্য নিয়ে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট।

এসময় তার সঙ্গে ছিলেন ইউএফসি’র প্রধান নির্বাহী ডানা হোয়াইট। ট্রাম্পকে স্বাগত জানাতে আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আরও পড়ুন:

যেসময় ট্রাম্প ম্যাচ দেখতে মায়ামিতে যান ঠিক তখন ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে ইসলামাবাদে সংবাদ সম্মেলন করছিলেন ভাইস প্রেসিডেন্ট মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াইশ-তম বার্ষিকী উপলক্ষে আগামী ১৪ জুন ইউএফসি ফাইটারদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা আছে ট্রাম্প প্রশাসনের।

জেআর