জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানাতে চান ট্রাম্প

পুতিন ও ট্রাম্প
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানাতে চান। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছেন, এই সম্মেলনে পুতিনের অংশগ্রহণ সহায়ক হবে।

গতকাল (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

যদিও পুতিনকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বিস্তারিত না জানলেও তিনি এর বিরোধিতা করবেন না।’

আরও পড়ুন:

তিনি জানান, আমন্ত্রণ জানালেও এ বছরের শেষের দিকে মায়ামিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে পুতিন আসবেন কিনা সে বিষয়ে তিনি সন্দিহান।

জি-২০ হলো এমন একটি ফোরাম— যেখানে বিশ্বের ১৯টি বৃহত্তম অর্থনীতির দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত।

প্রতি বছর অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এসএস