দক্ষিণ ফ্লোরিডার কিছু অংশে ভারী বৃষ্টির কারণে ব্যাপক বন্যা দেখা যায়। স্থানীয় সময় গতকাল (বুধবার, ১৮ নভেম্বর) রাতভর ঝড়ে ব্রাউয়ার্ড ও মায়ামি-ডেড কাউন্টিতে প্রবল বৃষ্টিপাতের পর এই বন্যা দেখা দিয়েছে বলে স্থানীয় টেলিভিশন স্টেশন থেকে জানা গেছে।
শহরের রাস্তা ও পার্কিং লটগুলোতে বন্যার পানি উপচে পড়ছে। রাস্তায় গাড়িগুলো আংশিকভাবে ডুবে আছে।
বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ব্রাউয়ার্ড কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।





