মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ধ্বংস দুই মার্কিন যুদ্ধবিমান

মাঝ আকাশে ধ্বংস মার্কিন যুদ্ধবিমান
দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ধ্বংস হলো দুটি মার্কিন যুদ্ধবিমান। ধ্বংস হওয়া ই-এ-এইটটিন-জি মডেলের যুদ্ধবিমান দুটি মার্কিন নৌবাহিনীর। যার মূল্য প্রায় ৭ কোটি ডলার। আইডাহোতে মাউন্টেন হোম এয়ার ফোর্সের বেজে এয়ার শো চলাকালে এ ঘটনা ঘটে। তবে বিমান থেকে নিরাপদে বের হয়ে এসেছে ৪ পাইলট।

গতকাল (রোববার, ১৭ মে) যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্সের বেজে এয়ার শো'তে অংশ নিয়ে নানা স্টান্ট দেখাচ্ছিল মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান। এসময় মাঝ আকাশে তাদের সংঘর্ষ হয়।

প্রদর্শনীর সময় বিমান দুটি পরস্পরের খুব কাছাকাছি চলে আসে। এরপর সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বিমানই দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণ ঘটে। এসময় প্যারাশুটের সাহায্যে চার পাইলট শূন্যে ভেসে থাকে। তবে তাদের শারীরিক অবস্থা নিয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এয়ার ফোর্স বেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর বাতিল করা হয়েছে এয়ার শো। নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে জারি করা হয়েছে লকডাউন। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত (ইএএইট-জি) গ্রাউলার যুদ্ধবিমানগুলো ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক। এর এক একটি বিমানের দাম প্রায় ৭ কোটি ডলার।

জেআর