গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ফান্ডস রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশ নির্ধারণ করে। যা ২০২৩ সালের পর প্রথম সুদের হার বৃদ্ধি।
ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলেছেন, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি অনেক বেশি এবং তা অনেক দিন ধরেই বিদ্যমান। তাই এ সুদহার বৃদ্ধির পদক্ষেপ সঠিক বলে মনে করেন তিনি। ট্রাম্প সুদের হার কমানোর পক্ষে থাকলেও এ ঘোষণার পরও ওয়ার্শের ওপর ভরসা রাখছেন তিনি।
ফেডের পূর্বাভাস নীতি কতটা কঠোর হবে, তা নিয়েও বিভক্ত কমিটি। ১৮ জন কর্মকর্তার মধ্যে ১২ জন বছরের শেষ নাগাদ আরও ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির প্রত্যাশা করছেন।





