আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আইন ও আদালত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে সব ক্রসফায়ারের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনা হবে। ক্রসফায়ারের মামলা যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘১/১১ সময়ের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে। হেফাজতের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’

শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের হত্যাকাণ্ড মামলার তদন্ত দ্রুতই শেষ করা হবেও বলে জানান চিফ প্রসিকিউটর।

জেআর