টেস্টে ৯ উইকেটে হারলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা
এখন মাঠে
0

সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারলো বাংলাদেশ। নাজমুল শান্তর দলের দেয়া ১২ রানের টার্গেট ইনিংসের দ্বিতীয় ওভারেই টপকে যায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানের লিড নেয়ায় বিপদে পড়ে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় সফররতরা।

দলীয় শতরানের আগেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পঞ্চম দিনে তাই ইনিংস ব্যবধানে হার এড়াতে নামেন আগের দিনের অপরাজিত ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। যদিও অনেকটাই আক্রমণাত্মক শুরু করেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট চালাতে থাকেন তিনি।

তার খেসারতও দিতে হয়েছে তাকে। রাবাদার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় লিটনকে। দায়িত্বজ্ঞানহীন ডিফেন্স করতে দিয়ে সাইমন হারমারের বলে ফেরেন মুশফিক। অহেতুক বড় শট খেলতে গিয়ে উইকেট খুইয়ে আসেন মেহেদি হাসান মিরাজও। তাদের বিদায়ের পর বাংলাদেশ লিড নিলেও সেটা বড় করা হয়নি।

হারমারের ৬ উইকেট শিকারের দিনে মাত্র ১১ রানের লিড নিতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মার্কাস অ্যাকারম্যান শূন্য রানে ফিরলেও প্রোটিয়ারা জয় তুলে নেয় ইনিংসের দ্বিতীয় ওভারেই।

এফএস