পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আইন ও আদালত
0

পলাতক বা সাজাপ্রাপ্ত আসামির ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগের সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এ ধরনের আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেয়ার কোনো আইনগত সুযোগ নেই।’

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যভিত্তিক একটি ল’ ফার্ম থেকে ট্রাইব্যুনালে পাঠানো চিঠি প্রসিকিউশন গ্রহণ করেনি। এ ধরনের যোগাযোগ আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মান লঙ্ঘনের অভিযোগ তুলে তার পক্ষ থেকে একটি ল’ ফার্ম ট্রাইব্যুনালে বার্তা পাঠায় বলে জানা যায়।

আরও পড়ুন:

এদিকে, জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, আগামী ১২ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে।

অন্যদিকে, হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে করা আবেদন ট্রাইব্যুনাল-২ খারিজ করে দিয়েছেন বলেও জানান তিনি।

এফএস