আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ মো. কামাল হোসাইন এ রায় দেন। এসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় সূত্রধর আদালতে উপস্থিত ছিলেন। তবে পলাতক রয়েছেন যাবজ্জীবনপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস অনিক।
অমল মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি অনিক অমরের দোকানের কর্মচারী ছিলো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালমা বলেন, ‘এ মামলার ২১ জন সাক্ষী সাক্ষ্য দেন। আদালত সঠিক রায় দেয়ায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।’
আরও পড়ুন:
মামলার এজাহার ও আদালতের নথি থেকে জানা যায়, নিহত অমর সরকার পাশ্ববর্তী নারায়ণপুর বাজারে জুয়েলারি ব্যবসা করতেন। প্রতিদিন ব্যবসা শেষে রাতের দিকে তিনি দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরতেন। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হৃদয় সূত্রধরকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। আর জয় বিশ্বাস অনিকের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।





