হাইকোর্টের বিচারকাজ চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত

হাইকোর্ট
আইন ও আদালত
0

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ (সোমবার, ৬ এপ্রিল)- এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সূচি অনুযায়ী হাইকোর্টের বিচারকাজ চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া একটা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

আরও পড়ুন:

আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

এফএস