শপথের সুযোগ চেয়ে আসলাম ও সারোয়ারের আবেদন নথিভুক্ত

চট্টগ্রাম
আসলাম চৌধুরী ও সারোয়ার আলম
আইন ও আদালত
0

ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরীর আবেদন নথিভুক্ত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে বিএনপি নেতা সারোয়ার আলমের আপিল আবেদনও নথিভুক্ত করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৪ মে) প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। এই রায় বাতিল চেয়ে ব্যাংকের পক্ষ থেকে আপিল করা হয়।

আরও পড়ুন:

গেলো ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখে আদেশ দেন। তবে নির্বাচন করার সুযোগ পেলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ করা যাবে না বলে আদেশ দেয়া হয়।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটের ফলাফল প্রকাশের জন্য আপিল শুনানি নিষ্পত্তি করার আবেদন জানায় আইনজীবী। একইসঙ্গে আবেদনে সারোয়ার আলমগীরের আবেদনও নথিভুক্ত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আপিল শুনানির জন্য ৯ জুন দিন রেখেছেন।

এফএস